ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইটি ডায়গনোস্টিক
সেন্টার সিলগালা এবং লাইসেন্স নবায়ন না থাকায় আরো একটি ডায়গনোস্টিক
সেন্টারে জরিমানা করেছে| বৃহস্পতিবার (১৩ মে) উপজেলার পৌর শহরে ভ্রাম্যমান
আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
সুনন্দা সরকার প্রমা
তবে অভিযানের খবর পেয়ে অনেক ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায় দায়িত্বে থাকা লোকজন।
জানা
গেছে, গৌরীপুর পৌর শহরে প্রায় ১০টি ডায়গনোস্টিক সেন্টার রয়েছে|
বৃহস্পতিবার বিকালে গৌরীপুর পৌর শহরের হাসপাতাল রোডে মা প্যাথলজী
ল্যাবরেটরীতে অভিযান পরিচালনা করে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা
জরিমানা করা হয়| তাছাড়া লাইসেন্স না থাকায় পৌর শহরের হাসপাতাল রোডস্থ সেবা
ডায়গনোস্টিক সেন্টার ও পৌর শহরের ধানমহাল এলাকায় গৌরীপুর ডিজিটাল
ডায়গনোস্টিক সেন্টার সিলগালা করা হয়| এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর
পেয়ে শহরের অন্যান্য ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে সরে যান দায়িত্বে থাকা
লোকজন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার
প্রমা বলেন, দুইটি ডায়গনোস্টিক সিলগালা ও একটি ডায়গনোস্টিক সেন্টারে
জরিমানা করা হয়েছে| অভিযানের খবর পেয়ে যেসব ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে
পালিয়েছে পরবর্তীতে সময়ে সেখানেও অভিযান পরিচালনা করা হবে।